মদিনায় দেখা হল সাকিব-অনন্তের
সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে মদিনায় দেখা হল বাংলাদেশের দুই অঙ্গনের নায়ক সাকিব আল হাসান এবং অনন্ত জলিলের।
দুবাইয়ে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট শেষে সোমবার সৌদিতে আসেন ক্রিকেটার সাকিব আল হাসান। তার সাথেই আসেন ক্রিকেটার শাহরিয়ার নাফিস।
এর একদিন আগে রোববার সৌদি আরব আসেন অভিনেতা অনন্ত জলিল। মদিনার মসজিদে নববীতে দেখা হয়ে যায় সাকিবের সাথে অনন্তের। সেখানে দুজনের একসাথে ছবি তোলেন প্রবাসী বাংলাদেশি রাশেদুল হাসান। অনন্ত জলিলও তার ফেইসবুক পেইজে সাকিবের সাথে বসা অবস্থায় ছবি দিয়েছেন।
ছবিটি শাহরিয়ার নাফিসের ফেইসবুক ফ্যান পেইজ থেকে নেওয়া
তবে সাকিব ওমরাহ করতে স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলাইনা হাসান অব্রিকে নিয়ে এসেছেন।
মক্কা থেকে আরেক প্রবাসী সাংবাদিক কামাল পারভেজ অভি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢালিউড নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলের সাথে আমার কথা হয়েছে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।”
