২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ১২ ছিনতাইকারী ও ডাকাত গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর এলাকা থেকে ১২ জন ছিনতাইকারী ও ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 05:03 PM

Updated : 19 Aug 2022, 06:13 PM

গ্রেপ্তাররা হলেন- শরিফ (১৮),  সোহেল (১৬), হাকিম (১৬), কালু (১৫), সোহেল হোসেন (১৬), শাহীন (১৭), রিপন (১৪), তরিকুল (২১),  জাবেদ (২০), রাব্বি (২০), সুজন (২০) ও রুবেল (২০)।

র‌্যার-২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত ১২টার দিকে র‌্যাবের টহল দল মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় তাজমহল রোডে ছিনতাইয়ের সময় শরিফ, সোহেল, হাকিম, কালু, সোহেল হোসেন, শাহীন ও রিপনকে গ্রেপ্তার করে।

তাদের কাছে ৫টি চাকু পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া শেরেবাংলা নগর থানার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল সংলগ্ন ফুটপাতের উপর ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে তরিকুল, জাবেদ, রাব্বি, সুজন ও রুবেলকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে দুটি ছোরা ও দুটি ডেগার উদ্ধার করা হয়।