বঙ্গভবনে বিজয় উদযাপনও রঙিন লাল-সবুজে
জাতীয় দিবসগুলোতে জাতীয় পতাকার রঙে সাজার যে প্রবণতা হালে দেখা যাচ্ছে, তার ছাপ পড়ল বঙ্গভবনে বিজয় দিবসের অনুষ্ঠানেও।
বিজয়ের ৪৬ বছর পূর্তিতে শনিবার বঙ্গভবনের অনুষ্ঠানে নানা শ্রেণি-পেশার মানুষের অনেকের পোশাকের বিশেষ করে নারীদের শাড়ির রঙ ছিল লাল-সবুজ।
অনুষ্ঠানে অংশ নেওয়া কস্টিউম ডিজাইনার মুসকান সুমিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত কয়েক বছর ধরে লাল-সবুজ রঙ এখন বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে পোশাক হিসেবে ব্যবহার হচ্ছে। আমাদের ফ্যাশনের ভেতরে এখন দিবসভিত্তিক রংয়ের ব্যবহার বাড়ছে। সেই ধারাবাহিকতায় কয়েক বছর ধরে বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে লাল-সবুজের ব্যবহার বেড়েছে।”
বরাবরের মতো বিজয় দিবসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, যা মূলত পরিণত হয় মিলনমেলায়।
জাতীয় পতাকার রং লাল-সবুজের সাজে জাতীয় স্মৃতিসৌধে যান অনেকে
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
বিজয় দিবসে লাল-সবুজের সাজ
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাদের সার্বিক সহায়তার আশ্বাস দেন।
অনুষ্ঠান মাঠের ভিভিআইপি এনক্লোজারে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কেক কাটেন।
সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় উৎসবে লাল-সবুজের সাজ
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা এই অনুষ্ঠানে যোগ দেন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অনুষ্ঠানে যোগ দেন।
