২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী পোশাককর্মীদের ক্যান্সার সচেতনতায় ক্যাপ

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ) নারী পোশাক শ্রমিকদের ক্যান্সার সচেতনতায় আলোচনা সভার আয়োজন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2017, 01:02 AM

Updated : 12 Apr 2022, 12:51 AM

মঙ্গলবার সাভারের জিরাবোতে মন্ডল ফ্যাশন্স লিমিটেড নামে একটি পোশাক কারখানায় নারী পোশাক শ্রমিকদের স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা বিষয়ক এ আলোচনা সভা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি অনকোলজি বিভাগের কনসালটেন্ট ডা. লতিফা আক্তার বলেন, “বাংলাদেশে প্রতি বছর প্রায় ৭ হাজার নারী জরায়ুমুখ ক্যান্সার ও ১৫ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে।”

তাই লজ্জা, সঙ্কোচ ও সামাজিক ভয়ভীতি দূর করে নারীদের যে কোনো সমস্যায় চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাইনি অনকোলজি বিভাগের চিকিৎসক এলিন রহমান, মন্ডল ফ্যাশন্স লিমিটেডের এজিএম মো. শুকুর আলী, ক্যাপের সভাপতি মুসা করিম রিপন প্রমুখ।