২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ঘোষণা

বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচটি সাহিত্য পুরস্কার ঘোষণা করেছে বাংলা একাডেমি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2017, 12:10 AM

Updated : 19 Aug 2022, 06:07 PM

বাংলা একাডেমি পরিচালিত পাঁচটি পুরস্কার হল -সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার, মেহের কবীর বিজ্ঞান সাহিত্য পুরস্কার এবং হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার।

বাংলা  একাডেমি  এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪০তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ পাঁচটি পুরস্কার প্রদান করা হবে। 

প্রথমবারের মতো প্রবর্তিত ‘সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার’-এ ভূষিত হয়েছেন ভাষাসংগ্রামী ও প্রাবন্ধিক আহমদ রফিক।

‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’ পাচ্ছেন কবি রুবী রহমান। 

‘সা’দত আলি আখন্দ সাহিত্য’ পুরস্কার পাবেন অধ্যাপক সাইফুদ্দীন চৌধুরী এবং অধ্যাপক শফিউল আলম।

‘মেহের কবীর বিজ্ঞান সাহিত্য পুরস্কার’ -এ ভূষিত হয়েছেন অধ্যাপক আলী আসগর।

উদ্ভিদস্বভাব প্রথম  ও দ্বিতীয় খণ্ডের ইয়ের জন্য ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার’ পাবেন জায়েদ ফরিদ।