২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে পিস্তলসহ যুবক আটক

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 01:40 AM

Updated : 12 Apr 2022, 12:50 AM

কেরানীগঞ্জ মডেল থানার এসআই সফিউল আযম জানান, উপজেলার কালিন্দী ইউনিয়নের ভাংনা হাটখোলা এলাকা থেকে শনিবার সন্ধ্যায় আজিজুর রহমান তুষারকে (২৮) অস্ত্রসহ আটক করা হয়।

তুষার উপজেলার জিনজিরা ইউনিয়নের অমৃতপুর এলাকার মো. আজমের ছেলে। পুরান ঢাকার মিটফোর্ড রোডের এমকে টাওয়ারের তার দোকান রয়েছে বলে পুলিশকে জানিয়েছে তুষার।

তুষারের দেহ তল্লাশি করে তিন রাউন্ড গুলিভর্তি পিস্তলটি পাওয়া যায় বলে এসআই জানান।