সচিব হলেন ৪ কর্মকর্তা
বিভিন্ন মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে থাকা চার অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়েছে সরকার।
বুধবার এই চারজনকে সচিব হিসাবে পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রেওয়াজ অনুযায়ী, এই চার কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।পরে আলাদা আদেশে তাদের আগের দপ্তরেই তাদের পদায়ন করা হয়েছে।
এই চারজনকে নিয়ে জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ জনে।
