২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 09:21 PM

Updated : 19 Aug 2022, 06:02 PM

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এই বদলির কথা জানানো হয়।

পটুয়াখালী জেলার পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমানকে ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে সাতক্ষীরার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেনকে ডিএমপিতে আর রাজশাহীর সারদার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরকে পিরোজপুরে বদলি করা হয়েছে।

সাতক্ষীরার পুলিশ সুপার মো. আলতাফ হোসেনকে ঢাকায় টুরিস্ট পুলিশে আর ডিএমপির উপ-কমিশনার মোহাম্মদ মইনুল হাসানকে পটুয়াখালীর পুলিশ সুপার করা হয়েছে।

মিশন (লাইবেরিয়া) থেকে ফেরা ডিএমপির উপ-কমিশনার মো. সাহেদ আল মাসুদকে ডিএমপির উপ-কমিশনার, দারফুর মিশন থেকে ফেরা এসপিবেএনের মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার করা হয়েছে।

হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার মো. সাজিদ হোসেনকে রাজশাহী  মহানগর পুলিশের উপ-কমিশনার আর দারফুর মিশন থেকে ফেরা ডিএমপির উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব হাসানকে এপিবিএন মহালছড়ির অধিনায়ক (পুলিশ সুপার) হিসেবে করা হয়েছে।

দারফুর মিশন থেকে প্রত্যাগত পুলিশ সুপার এমএ জলিলকে পুলিশ সদর দপ্তরের এআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত মো. মোয়াজ্জেম হোসেনকে ঢাকার ট্রেনিং অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) আর রাজশাহী সারদার পুলিশ সুপার মোহাম্মদ আশফাকুল আলমকে ঢাকা জেলার হাইওয়ের পুলিশ সুপার করা হয়েছে।

এছাড়া এপিবিএন-৬ মহালছড়িতে কর্মরত মো. আশরফুল ইসলামকে ডিএমপিতে বদলি করা হয়েছে।