অধ্যাপক নঈম ফের পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং দুইজন সদস্যকে একই পদে তিন বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।
নতুন করে চুক্তিতে নিয়োগ পাওয়ায় আগের চুক্তির শর্ত ঠিক রেখে নতুন চুক্তিপত্র করতে হবে বলে আদেশে বলা হয়েছে।
২০১৪ সালের ১৮ নভেম্বর তিন বছরের চুক্তিতে অধ্যাপক নঈম চৌধুরীকে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়রম্যান এবং অধ্যাপক সাহানা আফরোজ ও মো. শওকত আলীকে সদস্য নিয়োগ দিয়েছিল সরকার।
একটি নির্ভরযোগ্য নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে পরমাণু শক্তির নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ, সুরক্ষা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
একজন চেয়ারম্যান ছাড়াও চারজন সদস্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে দায়িত্ব পালন করেন।
