২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ভারত সীমান্তে ভূমিকম্প

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 11:40 AM

Updated : 12 Apr 2022, 12:41 AM

আবহাওয়া অধিদপ্তরের ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারী ফাহিম হোসেন জানান, বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে এই ভূ-কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৭।

জার্মান ভূ-কম্পন পর্যবেক্ষণ সংস্থা জিএফজেডের ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৭২ কিলোমিটার দূরে আখাউড়ার কাছে বাংলাদেশ-ভারত সীমান্তে; এর কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে দেশের কোথাও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।