২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খলীকুজ্জমানের ৩টি বইয়ের মোড়ক উন্মোচন

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের রচিত তিনটি প্রবন্ধগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2017, 12:01 AM

Updated : 19 Aug 2022, 05:53 PM

বুধবার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উন্নয়ন মেলার চতুর্থ দিনে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।

পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

পিকেএসএফ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান বিশ্বের উন্নয়ন ভাবনা ও কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ড. কাজী খলীকুজ্জমান আহমদের একগুচ্ছ প্রবন্ধ স্থান পেয়েছে ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড অল দ্যাট’ শীর্ষক প্রথম বইটিতে।

‘ইনভাইরনমেন্ট, ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড ওয়াটার রিসোর্সেস’ শীর্ষক বইটিতে সংকলিত হয়েছে গত দুই দশকের বিভিন্ন সময়ে এই অর্থনীতিবিদের পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ বিষয়ক রচনাবলী।

মানবকল্যাণে সামাজিকভাবে গ্রাহ্য পরিবেশসম্মত অর্থনৈতিক অগ্রগতির নানা উপজীব্য নিয়ে সাজানো হয়েছে ‘নানা সংকট একই দিশা’ শীর্ষক তৃতীয় বই।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়েল প্রাক্তন অধ্যাপক এম এ বাকী খলীলী, গ্রীন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক গোলাম সামদানি ফকির, বাংলাদেশ ওয়াটার পার্টনারশীপের সভাপতি ড. খন্দকার আজহারুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়েল প্রাক্তন অধ্যাপক কে বি সাজ্জাদুর রশিদ এবং পিকেএসএফের সিনিয়র এডিটোরিয়াল এ্যাডভাইজার অধ্যাপক শফি আহমেদ বইয়ের উপর আলোচনা করেন।