২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও দুই বছর ভারতে হাই কমিশনার থাকছেন মোয়াজ্জেম

প্রতিমন্ত্রী পদমর্যাদায় ভারতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 05:17 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

আগের চুক্তির ধারাবাহিকতায় মোয়াজ্জেমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ২১ অক্টোবর বা তার যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর বাড়িয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মেয়াদ বাড়ায় আগের চুক্তির শর্ত অপরিবর্তিত রেখে নতুন করে চুক্তিপত্র করতে হবে।

প্রাক্তন পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলী ২০১৪ সালের ১৬ অক্টোবর তিন বছরের চুক্তিতে ভারতে বাংলাদেশের হাই কমিশনার হিসাবে নিয়োগ পান। পরে আলাদা আদেশে তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয় সরকার।

চট্টগ্রাম ওয়াসায় নতুন এমডি

প্রকৌশলী এ কে এম ফয়জুল্লাহকে তিন বছরের চুক্তিতে চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (চট্টগ্রাম ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন অনুযায়ী তার পারিশ্রমিক, সুযোগ-সুবিধা ও চাকরির অন্যান্য শর্ত চট্টগ্রাম ওয়াসা বোর্ড নির্ধারণ করবে।

পুরনো খবর:

দিল্লি হাই কমিশনের দায়িত্বে মোয়াজ্জেম আলী