সৈয়দ আশরাফের স্ত্রীর মৃত্যুতে মন্ত্রিসভার শোক
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বি সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই শোক প্রস্তাব গ্রহণ করা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।
শফিউল বলেন, “শিলা ইসলামের মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।”
গত ২৩ অক্টোবর লন্ডনের একটি হাসপাতালে মারা যান ক্যান্সারে আক্রান্ত শিলা ইসলাম।
ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর চলতি বছর এপ্রিলে জার্মানির একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতির অবনতি হলে তাকে লন্ডনের ওই হাসপাতালে ভর্তি করা হয়।
