গেণ্ডারিয়া এক্সচেঞ্জের ১৪৫০ টেলিফোন বিকল
উন্নয়ন প্রকল্পের কাজে রাস্তা খোঁড়ায় ঢাকার গেণ্ডারিয়া থানা এলাকায় ভূ-গর্ভস্থ কেবল ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় এক হাজার ৪৫০টি টেলিফোন বিকল ও ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে পড়েছে বলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) জানিয়েছে।
কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় গেণ্ডারিয়ার কালামিয়া সরদার রোড, ওয়াসা পূর্ব জুরাইন, খোরশেদ আলী সরদার রোড, কুদরত আলী বাজার মুরাদপুর, মেডিকেল রোড, জুরাইন, মাদ্রাসা রোড জুরাইন, দনিয়া, দক্ষিণ দনিয়া ও আলমবাগ এলাকার টেলিফোন বিকল হয়ে পড়ে।
‘জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ এ প্রকল্পের’ কাজ চলাকালে প্রকল্প কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যথাসম্ভব দ্রুত টেলিফোনগুলো চালু করার ব্যবস্থা নেওয়া হবে বলে বিটিসিএল জানায়।
