২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যুবকের ছুরিতে নারী বিক্রয়কর্মী নিহত

রাজধানীর মোহাম্মদপুরে একটি একটি কাপড়ের দোকানের নারী বিক্রয়কর্মীকে ছুরি মেরে হত্যা করেছেন এক যুবক।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2017, 05:06 PM

Updated : 12 Apr 2022, 12:31 AM

রোববার সকাল সাড়ে ১১টার দিকে রাজিয়া সুলতানা রোডে ‘নব্য’ নামের দোকানে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম জেসমিন আক্তার টুম্পা (২৭)।

দোকানটিতে মেয়েদের থ্রি পিস বিক্রি করা হয়।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক যুবক দোকানে ঢুকে টুম্পার সাথে তর্কে জড়ান। এক পর্যায়ে টুম্পাকে ছুরি মেরে পালিয়ে যান।

“এসময় টুম্পার এক সহকর্মী রাস্তায় বেরিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে টুম্পাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।”

হত্যাকারী যুবকের সন্ধানে পুলিশ কাজ করছে বলে জানান পুলিশ কর্মকর্তা হাফিজ।