২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে যুবককে কুপিয়ে হত্যা

পুরান ঢাকার লালবাগে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2017, 12:07 AM

Updated : 12 Apr 2022, 12:31 AM

নিহত মো. রানা (২৪) এলাকায় ‘পাইটু রানা’ নামে পরিচিত বলে পুলিশের ভাষ্য।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) পরিতোষ চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ১০টার দিকে লালবাগ সড়কের খান মোহাম্মদ মসজিদের দক্ষিণপাশে চৌরাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে।

রানার মৃতদেহ অর্ধেক নর্দমায় ও অর্ধেক রাস্তার উপর পড়ে থাকার কথা জানিয়ে তিনি বলেন, একটি ছুরি তার পেটে বিদ্ধ হয়ে আছে, ডান হাতে ধরা রয়েছে একটি চাপাতি।

“চাপাতি তার নিজের কি না জানা যায়নি।”

শহীদনগর এলাকার বাসিন্দা রানার বিরুদ্ধে হত্যাসহ ১০ থেকে ১২টি মামলা রয়েছে বলে জানান তিনি।

নিজেদের মধ্যে অন্তর্কোন্দলের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।