আবাসিকে ব্যবসা: বনানীতে ৬ দোকান সিলগালা, জরিমানা
রাজধানীর বনানীতে আবাসিক ভবনে ব্যবসা প্রতিষ্ঠান চালানোয় তিনটি ভবনের অন্তত ছয়টি দোকান সিলগালা করে দিয়েছে রাজউক।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত নিয়ে অবৈধ বাণিজ্যিক ভবন যাচাইয়ে বনানী ১১ নম্বর সড়কে অভিযান শুরু হয় বলে রাজউকের জোন-৪ এর অথোরাইজড অফিসার আদিলুজ্জামান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ আমরা আজকে বেশ কয়েকটি অনুমোদনহীন ভবন চিহ্নিত করে সিলগালা করলাম। ভবন মালিকরা অনুমোদন নেওয়ার পরই কেবল বাণিজ্যিক কাজ শুরু করতে পারবেন।”
রাজউকের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, বনানী ১১ নম্বর সড়কের সি ব্লকে ৪৬ নম্বর বাড়িতে অবস্থানরত দোকান সিলগালা করার মধ্য দিয়ে দিনের অভিযান শুরু হয়। ওই আবাসিক ভবনে থাকা কিডস অ্যান্ড মমসকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।
