২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাইওভারে বাসে আগুন

ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারে একটি বাসে আগুন আগুন লাগার পর তা নিভিয়েছে অগ্নি নির্বাপক বাহিনী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 12:05 AM

Updated : 19 Aug 2022, 05:42 PM

বুধবার রাত ১০টার দিকে গুলিস্তান-ডেমরা রুটের আশিয়ান পরিবহনের বাসটিতে অগ্নিকাণ্ড ঘটে বলে যাত্রাবাড়ি থানার এসআই গোলাম মোস্তফা জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি ফ্লাইওভারের ওপরে উঠলে আগুন লাগে। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলে।

দুর্ঘটনাবশত আগুন ধরেছে, না কি বাসটিতে আগুন ধরানো হয়েছে, তা এখনও নিশ্চিত নয় পুলিশ।

থানার ওসি আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাস্থলে ওই বাসের কোনো যাত্রী ও পরিবহনের কাউকে পাওয়া যায়নি। গাড়িটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়েছে বলে মনে হচ্ছে।

“এরপর আহত বা সংক্ষুব্ধ কেউ বাসে আগুন লাগিয়ে থাকতে পারে। আমরা আরও খোঁজ-খবর নিচ্ছি।”