২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিংড়ায় শিক্ষক নিয়োগে ‘জালিয়াতি’তে মামলা করছে দুদক

নাটোরের সিংড়া উপজেলার আলহাজ জালালউদ্দিন কারিগরি উচ্চ বিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে শিক্ষক ও ইন্সট্রাক্টর পদে ছয়জনকে নিয়োগ দেওয়ার অভিযোগে ছয়টি মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 09:37 PM

Updated : 19 Aug 2022, 05:41 PM

বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে স্থানীয় শাখাকে মামলাকরার অনুমোদন দেওয়া হয় বলে সংস্থার জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকেবলেন, মামলাগুলোতে মোট ১০ জনকে আসামি করা হচ্ছে।

নিয়োগ পরীক্ষা না নিয়েই ওই বিদ্যালয়ে চারটি ট্রেড ইন্সট্রাক্টর (জেনারেল ইলেকট্রনিক্স) ও দুই সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

যাদেরকে আসামি করা হচ্ছে তারা হলেন, সিংড়ার সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসহাক আলী (বর্তমানে নওগাঁর পোড়শা উপজেলায় কর্মরত), বগুড়া ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ আহাম্মদ হোসেন, আলহাজ্ব জালালউদ্দিন কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, নিয়োগ কমিটির কার্যকমিটির সদস্য মো. হানিফুজ্জামান।

এছাড়াবিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর (জেনারেল ইলেকট্রনিক্স) মো. আব্দুল লতিফ, ইন্সট্রাক্টর (ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং) জামিমা তানভিন, ট্রেড ইন্সট্রাক্টর (বিল্ডিং মেইটেন্যান্স) মো. নাজিম উদ্দিন, ট্রেড ইন্সট্রাক্টর (সিভিল কন্সট্রাকশন) মো. রবিউল করিম, সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) মো. মাহফুজ আহমেদ এবং সহকারী শিক্ষক (ইংরেজি) মো. আব্দুল রাজ্জাকে আসামি করা হচ্ছে।

মুসহাক আলী, আহাম্মদ হোসেন, নজরুল ইসলাম ও হানিফুজ্জামানকে সব মামলায় আসামি করা হবে বলে জানান প্রনব ভট্টাচার্য্য।

দুদকের অনুসন্ধান প্রতিবেদন বলা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে নিয়োগ বোর্ডের সভাপতি নাটোর সিংড়া উপজেলার নির্বাহী অফিসার মো. আতাউল গনি, শিক্ষক নিয়োগ বোর্ডের বিষয় বিশেষজ্ঞ জয়দেব চন্দ্র শাহা, নিয়োগ বোর্ডে প্রতিনিধি প্রকৌশলী মো. সদরুল আমিন সরকার উপস্থিত না থাকা সত্ত্বেও তাদের স্বাক্ষর জাল করে এসব পদেনিয়োগেরভুয়া রেজুলেশন অনুমোদন করে।

নিয়োগপ্রাপ্তরা ২০১২ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ১০ জুলাই পর্যন্ত বেতন-ভাতা তুলে সরকারের মোট ৪০ লাখ ৬৫ হাজার ২৩৯ টাকা আত্মসাত করেছে বলে দুদকের অভিযোগ।

প্রনব ভট্টাচার্য্য জানান, এসব নিয়োগ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানকরেন দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাশেদুল ইসলাম। তিনিই বাদী মামলাগুলো দায়ের করবেন।