২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় জেএমবির নারী সদস্য গ্রেপ্তার

পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন জেএমবির এক নারী সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2017, 05:16 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

গ্রেপ্তার সাদিয়া আমিন চকবাজারের একটি কিন্ডার গার্ডেনের শিক্ষক।

সোমবার সন্ধ্যায় স্কুলের সামনে থেকে সাদিয়াকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “তার কাছে জঙ্গি সংশ্লিষ্ট বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তাকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডে চাওয়া হয়েছে।”

সাদিয়া জেএমবির ‘সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় নারী সদস্য’ বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

গুলশান হামলায় জেএমবির এই অংশটি জড়িত ছিল বলে আইন-শৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে এসেছে।