হাইওয়ে পুলিশের অভিযানে মাদক উদ্ধার
দেশের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৩৯ হাজার ইয়াবা, ১৬ কেজি গাঁজাসহ হেরোইন, ফেনসিডিল, বিদেশি মদ উদ্ধার এবং ৩৭ জনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।
রোববার রাতে এসব অভিযান চলে বলে হাইওয়ে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা থেকে ৩৮৬৩০, বগুড়া থেকে ২৫২ এবং মাদারীপুর থেকে ৪০টি ইয়াবা জব্দ করা হয়।
এছাড়া বিভিন্ন মহাসড়কে অভিযান চালিয়ে এসব মোট ১৬ কেজি গাঁজা, ২৯৬ বোতল ফেনসিডিল, ১১২.৫০ গ্রাম হেরোইন, ৬ বোতল বিদেশি মদ, সাড়ে ৫১ লিটার চোলাই মদ, ১২ ক্যান বিয়ার, ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার এবং একটি মোটর সাইকেল, একটি সিএনজি, দুইটি প্রাইভেট কার, একটি মিনি পিকআপ ও একটি বাস জব্দ করা হয়।
উদ্ধার করা এসব মালামালের মূল্য এক কোটি ৬১ লাখ ৭৩ হাজার টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
