২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্পে ব্র্যাকের সেবা কার্যক্রম শুরু

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্রগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা, টিউবওয়েল এবং শৌচাগার স্থাপনের কাজ শুরু করেছে ব্র্যাক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2017, 08:54 PM

Updated : 19 Aug 2022, 05:36 PM

বৃহস্পতিবার ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে এরই মধ্যে ৫৪টি নলকূপ, ১৫৫টি শৌচাগার স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। এছাড়াও ১০টি আশ্রয়কেন্দ্রে ৩৫টি স্বাস্থ্যকেন্দ্র চালু করা হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম), ইউনিসেফ, ডব্লিউএফপি, অসএইড, ডিএফআইডি ও গ্লোবাল ফান্ডের সহযোগিতায় ব্র্যাক এ কার্যক্রম চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উখিয়া ও টেকনাফের ১০টি আশ্রয়কেন্দ্রে কাজ করছে ব্র্যাকের ১৭০ জন কর্মী।

২০১৮ সালের ১৫ অক্টোবর নাগাদ ১০ হাজার শৌচাগার ও এক হাজার নলকূপ বসানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ব্র্যাকের নির্বাহী পরিচালক মুহাম্মাদ মুসার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।