অতিরিক্ত সচিব আমির হোসেন এফডিসির নতুন এমডি
ওএসডি অতিরিক্ত সচিব মো. আমির হোসেনকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
তপন কুমার ঘোষকে গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করে সরকার।
আমির হোসেন ছাড়াও আরো তিন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অর্থ বিভাগের অতিরিক্ত সচিব এ আর এম নাজমুস সাকিবকে ঢাকা আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক এবং সরকারি কর্ম কমিশনের অতিরিক্ত সচিব মাহমুদা মিন আরাকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।
এছাড়া অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. ময়নুল ইসলামকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সচিব করা হয়েছে।
