২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবদুল জব্বারের মৃত্যুতে মন্ত্রিসভার শোক

স্বাধীনতাযুদ্ধের কণ্ঠসৈনিক আবদুল জব্বারের (৭৯) মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2017, 04:02 PM

Updated : 19 Aug 2022, 05:32 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের ‍শুরুতেই এই শোক প্রস্তাব গ্রহণ করা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ অগাস্ট মারা যান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার।

পাঁচ দশকের বেশি সময় বাংলাদেশের গানের ভূবনে আলো ছড়ানো দরাজ কণ্ঠের এই শিল্পীর দুটো কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। পাশাপাশি তিনি হৃদযন্ত্র ও প্রোস্টেটের সমস্যায় ভুগছিলেন।

আবদুল জব্বার স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

পুরনো খবর:

সংগীতশিল্পী আবদুল জব্বারের চিরবিদায়