২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওআইসির বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে রাষ্ট্রপতি

মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2017, 09:05 PM

Updated : 12 Apr 2022, 12:17 AM

আগামী ১০ থেকে ১১ সেপ্টেম্বর কাজাখস্তানের রাজধানী আস্তানায় ওআইসির আয়োজনে প্রথমবারের মতো এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতির নেতৃত্বে প্রতিনিধি দলে বঙ্গভবন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আলোচনার পর ১০ বছর মেয়াদী কর্মপরিকল্পনা ‘ওআইসি এসটিআই এজেন্ডা-২০২৬’ ঘোষণা করা হবে।

সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি আব্দুল হামিদ কাজাখস্তানের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।