২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে খালেদার ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 02:35 PM

Updated : 19 Aug 2022, 05:27 PM

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার  দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে গিয়ে দলের সাবেক সহ-দপ্তর সম্পাদক সেকান্দর আলী মোল্ল্যার কাছে খালেদা জিয়ার শুভেচ্ছাপত্র পৌঁছে দেন।

বিএনপির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন ও বেলাল আহমেদও এ সময় সেখানে ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টিপু বলেন, “আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ম্যাডাম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। আমরা শুভেচ্ছাপত্র পৌঁছে দিয়েছি।”

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বুধবার বিএনপি চেয়ারপারসনকে ঈদকার্ড পাঠানো হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। গত ৮ অগাস্ট লন্ডনের মুরফিল্ড হাসপাতালে তার ডান চোখের অস্ত্রোপচার হয়।

বিএনপি নেতারা জানান, লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় আছেন খালেদা জিয়া।

তারেকের স্ত্রী জোবাঈদা রহমান, মেয়ে জাইমা রহমানের পাশাপাশি খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানওরয়েছেন সেখানে।

পরিবারের সঙ্গে এবার লন্ডনেই কোরবানির ঈদ করার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের।

পুরনো খবর:

খালেদাকে হাসিনার ঈদ শুভেচ্ছা