২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারুকলায় বঙ্গবন্ধুকে নিয়ে শিল্পকর্ম প্রদর্শনী

জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু-শিল্পকর্ম প্রদর্শনী-২০১৭’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 11:22 PM

Updated : 19 Aug 2022, 05:26 PM

বুধবার চারুকলা অনুষদের জাতীয় শোক দিবস উদযাপন কমিটি আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

অনুষ্ঠান শেষে গত ১৫ আগস্ট চারুকলা অনুষদে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ও শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০১৭’এর বিজয়ীদের হাতের পুরস্কার তুলে দেন তিনি।

অনুষ্ঠানে তারানা হালিম বলেন, “বঙ্গবন্ধু এদেশের মানুষকে একটু বেশিই ভালবাসতেন। সেই ভালবাসার অপব্যবহার করেছে কুচক্রী মোশতাকরা। সেই সব ইতিহাস জানতে হবে, নইলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব।”

সেই ষড়যন্ত্রকারীরা এদেশকে পুনরায় পাকিস্তান বানানোর চক্রান্তে তৎপর রয়েছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “বঙ্গবন্ধু শাহাদাত বরণ করেছেন। তিনি আমাদের মধ্যে নেই, এটাই সবচেয়ে বড় বাস্তবতা। তার চেয়ে বড় বাস্তবতা হচ্ছে তিনি আমাদের সাথে আছেন। আমরা তাকে অনুভব করতে পারি।”

চারুকলা অনুষদ শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাগর হোসেন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের বক্তব্য দেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

উদযাপন কমিটির আহ্বায়ক সাগর জানান, এই প্রদর্শনী আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। শুধু ঈদের দিন ২ সেপ্টেম্বর প্রদর্শনী বন্ধ থাকবে।