শান্তিনগরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
রাজধানীর শান্তিনগরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মেরেছে জনতা।
বুধবার ভোরের দিকে টুইন টাওয়ার নামের বিপণী বিতানের কাছেওই ঘটনায় নিহত অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩৫ বলে জানিয়েছে পুলিশ।
পল্টন থানার ওসি মো. মাহমুদুল হক বলেন, “ভোরের দিকে টুইনটাওয়ার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে ধরে পিটুনি দেয় স্থানীয়রা।”
খবর পেয়ে গুরুতর অবস্থায় পুলিশ ওই যুবককে উদ্ধার করে জানিয়ে তিনি বলেন, “ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জানান যুবকটি মারা গেছেন।”
