২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুরুত্বপূর্ণ জয়: রাষ্ট্রপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 02:13 PM

Updated : 19 Aug 2022, 05:27 PM

টেস্ট জয়ের পর এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, “এ বিজয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয়।  বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নকে এ জয় আরও তরান্বিত করবে।”

বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও জয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

তিনি দলের খেলোয়াড়, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও ক্রিকেট ভক্তদের উষ্ণ অভিনন্দন জানান।

Image
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

বুধবার মিরপুরে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও প্রধান হুইপ আসম ফিরোজও পৃথক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।