ঢাকার মিরপুরে দুর্বৃত্তের গুলিতে আহত ১
রাজধানীর শেওড়াপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে একজন আহত হয়েছেন।
সোমবার রাতের এ ঘটনায় আহত আনিসুর রহমানকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত ১০টার দিকে শেওড়াপাড়ার ইকবাল রোডের একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন আনিসুর। তখন দুজন যুবক তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় বলে এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনিসুরের কানে, পিঠে ও হাতে গুলি লেগেছে।
আনিসুরের বাসা শেওড়াপাড়ায়। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
