২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী ছায়েদুল ও শিল্পী জব্বারকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

মন্ত্রিসভায় সহকর্মী মোহাম্মদ ছায়েদুল হক এবং কণ্ঠশিল্পী আবদুল জব্বারকে হাসপাতালে দেখে এসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 12:18 AM

Updated : 19 Aug 2022, 05:26 PM

Image
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান ওবায়দুল কাদের।

ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক এই হাসপাতালে চিকিৎসাধীন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছায়েদুল হক স্যারকে দেখতে যান। এসময় তিনি শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে ডাক্তারদের সাথে কথা বলেন, দ্রুত আরোগ্য কামনা করেন।”

পরে ওবায়দুল কাদের দেশবরেণ্য সংগীতশিল্পী আব্দুল জব্বারের কাছে গিয়ে তার চিকিৎসার খবর নেন।