২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলো জ্বেলে তারেক মাসুদ-মিশুক মুনীরকে স্মরণ

মোমবাতি জ্বালিয়ে চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরকে স্মরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2017, 02:49 AM

Updated : 11 Oct 2022, 02:23 PM

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংলগ্ন ‘রোড এক্সিডেন্ট মেমোরিয়ালে’ তাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে এই কর্মসূচি পালিত হয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি এস এম আরিফ রায়হান শোভনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

২০১১ সালের ১৩ আগস্ট ‘কাগজের ফুল’ নামক চলচ্চিত্রের শুটিং এলাকা পরিদর্শনের পর ঢাকায় ফেরত আসার পথে মানিকগঞ্জের জোকায় এক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ আরও তিনজন নিহত হন।