২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ১৭ ও ১৮ সেপ্টেম্বর নাট্যোৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী নাট্যোৎসব উদযাপন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2017, 10:41 PM

Updated : 19 Aug 2022, 05:15 PM

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান নাট্য সংসদের সভাপতি সানোয়ারুল হক সনি।

Image
.

.

সংবাদ সম্মেলনে উদযাপন কমিটির সমন্বয়ক কীর্তি বিজয়া বলেন, উৎসবে অংশ নেবে ঢাকা থিয়েটার ও ওপেন স্পেস থিয়েটার। উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ করা হবে ‘কৃষ্ণকলি রাই’ নাটকটি।

মূল নাটক শুরুর আগে টিএসসি চত্বর ও রাজু ভাস্কর্য চত্বরে আরও দুইটি পথনাটক মঞ্চস্থ হবে।

দুই দিনের উৎসবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় একটি ও পৌনে ৮টায় একটি নাটক মঞ্চায়িত হবে।

উৎসবে আরও থাকছে সেমিনার ও কর্মশালা। এর পাশাপাশি একটি সংগঠন ও একজন নাট্য ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ ও সহ-সভাপতি রাফি হাসান রহমান।