২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তালার ভেতরে সোনা, গ্রেপ্তার ২

তালার ভেতরে করে কৌশলে সোনা আনার সময় ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন দুজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2017, 10:35 PM

Updated : 12 Apr 2022, 12:06 AM

আটকরা হলেন- মো.আনোয়ার হোসেন ও তপন চন্দ্র পাল। আনোয়ারের বাড়ি ময়মনসিংহের ভালুকায়, তপনের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি।

তাদের কাছে এক কেজি ৪০০ গ্রাম সোনা পাওয়া গেছে বলে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে আসা বিমানের যাত্রীদের উপর নজরদারি চালানোর পর ওই দুজন ধরা পড়েন।

“আটকরা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের ব্যাগেজ স্ক্যান করা হয়। ব্যাগে থাকা আটটি ডোর লক (তালা) এর ভেতর সোনাজাতীয় ধাতব বস্তুর ইমেজ দেখা যায়। পরে লক ভেঙে ৬১ টুকরা সোনা উদ্ধার করা হয়।”

উদ্ধার সোনার দাম আনুমানিক ৭০ লাখ টাকা বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।