২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছুরি মেরে যুবক খুন

ঢাকার মোহাম্মদপুরে এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2017, 10:11 AM

Updated : 19 Aug 2022, 05:16 PM

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান জানান, বুধবার রাত ১টার দিকে চান মিয়া হাউজিং এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

মো. তসির নামের ২৮ বছর বয়সী ওই যুবকের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পরিদর্শক হাফিজ বলেন, “কেবল টিভির ব্যবসায় থাকা একটি গ্রুপের সঙ্গে সে কাজ করত বলে জানতে পেরেছি। ওই ব্যবসায় বিরোধের জেরেই তাকে খুন করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” 

স্থানীয়দের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, ওই এলাকার ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তসিরকে ছুরি মেরে পালিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নেওয়া হলে চিকিৎসক তসিরকে মৃত ঘোষণা করেন।

কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তথ্য পেলেও তদন্তের স্বার্থে তা প্রকাশ করেননি পরিদর্শক হাফিজ।