শাহজালালে ২৫ কেজি সোনা উদ্ধার
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর ফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় ২৫ কেজি সোনা উদ্ধার হয়েছে।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার এইচএম আহসান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মো. জামিল আক্তার নামে ওই যাত্রী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার সন্ধ্যার পর ঢাকা বিমানবন্দরে আসেন।
“তিনি অসুস্থ সেজে হুইলচেয়ারে চড়ে গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম ওজনের ২৫০টি স্বর্ণবার পাওয়া যায়।”
এসব সোনার বারের ওজন প্রায় ২৫ কেজি এবং আনুমানিক বাজার মূল্য সাড়ে ১২ কোটি টাকা বলে জানান তিনি।
