শিল্পাঙ্গনে প্রিয়ভাষিণীর শিল্পকর্ম প্রদর্শনী
ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর ৮৯টি শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির গ্যালারি শিল্পাঙ্গনে শুরু হয়েছে প্রদর্শনী।
এই প্রদর্শনী চলবে ১৮ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
ঘরের পাশে কিংবা রাস্তায় কুড়িয়ে পাওয়া কাঠের টুকরো, গাছের গুঁড়িতে গড়ে তোলা এই সব ভাস্কর্যে ফুটে উঠেছে লোকজ মোটিফ।
প্রদর্শনীতে স্থান পাওয়া ভাস্কর্যের মধ্যে ভালোবাসা, সোনালী কন্যা, জলে ভাসা, ভিজে পাখি, ক্ষুধার্ত বক, বীরাঙ্গনা বিলাপ, মিলন তিথি, পরম্পরা, মাতৃত্ব, প্রতিপক্ষ, অপেক্ষা, শৈশব প্রভৃতি রয়েছে বলে জানান তিনি।
আলিয়াঁসে চলছে নারগীস পলির একক চিত্রকলা প্রদর্শনী
আলিয়াঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুক্রবার শুরু হয়েছে শিল্পী নারগীস পলির ‘দ্যা স্কিন অব এ লিভিং থট’। প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মুস্তফা মনোয়ার।
প্রদর্শীতে ৩১টি চিত্রকর্ম স্থান পেয়েছে।
প্রদর্শনীটি আগামী ১৬ আগস্ট পর্যন্ত সোম থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ।
শিল্পকলায় লালন-রাধারমণের গানের সন্ধ্যা
বাউল সাধক লালন সাঁইজি ও লোকসংস্কৃতির সাধক রাধারমণ দত্ত স্মরণে শুক্রবার বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে হয়ে গেল এক সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরে লালন ও রাধারমণের বিভিন্ন পর্যায়ের ২০টি গান নিয়ে এক গবেষণাধর্মী পরিবেশনায় অংশ নেন রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের শিল্পী শাহনাজ বেলী ও শিল্পী বিশ্বজিৎ রায়।
শ্রাবণসন্ধ্যায় রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি
রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬তম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা (বারশিস) আয়োজন করেছে দুই দিনব্যাপী সঙ্গীতানুষ্ঠানের।
তপন মাহমুদ বলেন, “রবীন্দ্রনাথ চির নূতন। এই কারণেই তিনি সব সময়ই প্রাসঙ্গিক ও আধুনিক। তাই অবিকৃতভাবে রবীন্দ্রচর্চা করলে বাঙালির সারা জীবনের সাথী হয়ে থাকবেন তিনি। এই বর্ষাতেই তিনি বিদায় নিয়েছিলেন। সেই বিদায়ের শ্রদ্ধাঞ্জলিস্বরূপ আমাদের এই আয়োজন।”
প্রথম দিনের আসরে একক সংগীত পরিব্শেন করেন রফিকুল আলম, আব্দুল ওয়াদুদ, মহাদেব ঘোষ, মামুন জাহিদ, আজিজুর রহমান তুহিন, অভীক দেব, আশিকুর রহমান, আব্দুর রশিদ, গোলাম হায়দার, বুলা মাহমুদ, লিলি ইসলাম, তানজিলা তমা, ছায়া কর্মকার, সীমা সরকার ও সুমাইয়া ইমাম।
শনিবার সন্ধ্যা ৬টায় একই স্থানে অনুষ্ঠিত হবে রবীন্দ্রনাথকে নিবেদিত সমাপনী দিনের সংগীতায়োজন।
