২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ওআইসি মহাসচিব

চার দিনের সফরে ঢাকা এসেছেন মুসলিম দেশগুলোর জোট ওআইসির মহাসচিব ইউসেফ বিন আহমদ আল-ওসাইমিন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2017, 12:42 AM

Updated : 19 Aug 2022, 05:13 PM

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) কামরুল আহসান বুধবার রাতে বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

ওআইসি মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর প্রথম বাংলাদেশ সফরে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ওসাইমিন।

সফরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

আগামী বছর ঢাকায় অনুষ্ঠেয় ওআইসির ৪৫তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের প্রস্তুতি নিয়েও কথা বলবেন সংস্থাটির প্রধান।

সফরকালে তিনি কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন বলে ধারণা করা হচ্ছে।