২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুসি শান্তি পুরস্কার পাচ্ছেন চিলির কনসাল আসিফ চৌধুরী

কূটনৈতিক দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ ও আন্তর্জাতিক বাণিজ্যে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ফিলিপিন্সের মর্যাদাপূর্ণ গুসি শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশে চিলির কনসাল আসিফ এ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2017, 05:46 PM

Updated : 19 Aug 2022, 05:11 PM

চৌধুরী গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বেও রয়েছেন আসিফ এ চৌধুরী।

গত ৩১ জুলাই ম্যানিলায় গুসি পিস প্রাইজ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ব্যারি গুসি পুরস্কারের জন্য মনোনীত অন্যদের সঙ্গে আসিফ চৌধুরীর নাম ঘোষণা করেন।

Image
আসিফ এ চৌধুরী

আসিফ এ চৌধুরী

গুসি পিস প্রাইজ ইন্টারন্যাশনালের এক বিবৃতিতে জানানো হয়, আসিফ চৌধুরী তার কূটনৈতিক কাজের মাধ্যমে বাংলাদেশ ও আন্তর্জাতিক বাণিজ্য আরও এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় প্রধান ভূমিকা পালন করছেন এবং একই সাথে মানব মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদর্শ ও মূল্যবোধের সাথে তার ব্যবসার উন্নয়ন করছেন।

ম্যানিলাভিত্তিক গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিশ্বব্যাপী শান্তি, মানবাধিকার, বৈজ্ঞানিক আবিষ্কার, একাডেমি, শিল্প ও সাহিত্য, ওষুধ, সাংবাদিকতা, ব্যবসা, মানবপ্রেম ও আন্তর্জাতিকতাবাদের ক্ষেত্রগুলিতে অসাধারণ অবদানের জন্য সম্মানিত ব্যক্তিদের স্বীকৃতি দিয়ে থাকে।

এর আগে তিনজন বাংলাদেশি এই পুরস্কার পেয়েছেন। তারা হলেন- ২০১৩ সালে সামাজিক চিন্তাধারার নেতা আব্দুল হাসান নোমান; ২০১৪ সালে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এবং ২০১৫ সালে গণমাধ্যম ব্যক্তিত্ব চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ।

এবছর আসিফ এ চৌধুরীর সঙ্গে আরো যারা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তারা হলেন- যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর, ইরাকের প্রিন্সেস নাসরিন, যুক্তরাজ্যের ড. রন হাওয়ার্ড, ব্রাজিলের ড. ফার্নান্দো কার্ডোসো ও মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ভিসেন্তে ফক্স।