২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মামলায় মাহবুবউদ্দিন খোকনের জামিন

দুই বছর আগের নাশকতার এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 01:14 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

রোববার ঢাকার ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা তার জামিনের আবেদন মঞ্চুর করেন বলে রাষ্ট্রপক্ষের অন্যতম কৌসুঁলি তাপস পাল।

এই মামলায় বুধবার একই বিচারক মাহবুবউদ্দিন খোকনও জয়নুল আবদিন ফারুকসহ বিএনপির ৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ৩৯ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Image
বিএনপি নেতা মাহবুবউদ্দিন খোকন

বিএনপি নেতা মাহবুবউদ্দিন খোকন

তাপস পাল জানান, এই ৩৯ জন বাদে মামলাটির বাকি আসামিরা কারাগারে এবং জামিনে রয়েছেন।

পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াও রয়েছেন।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর বিজয়নগর স্কাউট ভবনের সামনে হাতবোমা ছুড়ে গাড়িতে আগুন, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ এই মামলাটি করে।

পল্টন থানার এএসআই জিয়াউল হকের করা এই মামলায় গত ২৭ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেন এসআই দেবীকান্ত বর্মণ।