গানে গানে সুধীন দাশ ও করুণাময় গোস্বামীকে শ্রদ্ধা
সংগীত ব্যক্তিত্ব, শিক্ষক ও গবেষক সুধীন দাশ এবং ড. করুণাময় গোস্বামীর মৃত্যুতে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে ‘অপূরণীয় ক্ষতি’ হয়েছে বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
আয়োজনের শুরুতে দুই সংগীতজ্ঞের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনার শুরুতে সাহিত্য পত্রিকা কালি ও কলমের সম্পাদক আবুল হাসনাত সংগীতে নিবেদিতপ্রাণ এই দুজনের জীবনের নানা দিক তুলে ধরেন।
আবুল হাসনাত বলেন, “বাংলাদেশের দুই প্রবাদপ্রতীম সংগীত ব্যক্তিত্ব, শিক্ষক ও গবেষক সুধীন দাশ ও ড. করুণাময় গোস্বামীকে খুব অল্প সময়ের ব্যবধানে আমরা হারালাম। এই দুই কীর্তিমান ব্যক্তিত্ব বেঙ্গল ফাউন্ডেশনের নানা সাংস্কৃতিক কার্যক্রমে আমাদের সঙ্গী ছিলেন। তাদের প্রয়াণে বাংলাদেশের সাংস্কৃতিক জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে।”
গানের মাঝে চারুশিল্পী সৈয়দ জাহাঙ্গীর দুই সংগীতজ্ঞের সম্বন্ধে স্মৃতি থেকে বলেন বেশ কিছু কথা।
