২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউল্যাবের ‘একাডেমিক গবেষণাপত্র’ উন্মোচন

স্নাতক পর্যায়ের পড়াশোনায় প্রতিষ্ঠানিক অভিজ্ঞতা জানতে একটি গবেষণা চালিয়েছে বেসরকারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2017, 09:54 PM

Updated : 11 Apr 2022, 11:54 PM

বিশ্ববিদ্যালয়টির গবেষণা কেন্দ্র সেন্টার ফর এন্টারপ্রাইজ অ্যান্ড সোসাইটির (সিইএস) ‘আন্ডারগ্র্যাজুয়েট একাডেমিক এক্সপেরিয়েন্স সার্ভে ২০১৬-১৭’ গবেষণাপত্রটি সোমবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় বলে ইউল্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, সম্প্রতি ইউল্যাবের গবেষণা কেন্দ্র সিইএস ৫টি বেসরকারি ও ২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪৬০জন শিক্ষার্থীর মাঝে জরিপ চালিয়ে একটি গবেষণা করে। গবেষণায় শিক্ষকদের মান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, মানসিক সন্তুষ্টি, বিশ্ববিদ্যালয়ের সম্পদ, পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সেবামুলক কাজ, স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়গুলো প্রধান্য পায়।

অনুষ্ঠানে সিইএস এর পরিচালক সাজিত অমিত গবেষণাপত্র উপস্থাপন করেন।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান ছাড়াও গবেষণাপত্র নিয়ে প্যানেল আলোচনায় অংশ নেন ইউল্যাবের স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ইমরান রহমান, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ইউল্যাবের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ওমর রহমান।

ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব, ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুর রব, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক উইলিয়াম এইচ ড্যারেঞ্জার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।