২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির প্রস্তাব অনুমোদন

শ্রীলঙ্কার সঙ্গে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2017, 06:29 PM

Updated : 19 Aug 2022, 05:02 PM

সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।

সোমবারের বৈঠকে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে পালনের প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

শফিউল বলেন, “আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস যেটা সারা বিশ্বে উদযাপিত হচ্ছে সেটা আমাদের দেশে পালনের জন্য দিসবটিকে মন্ত্রিপরিষদ বিভাগের ‘খ’ তালিকাভুক্ত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।”

এছাড়া ৬ এপ্রিলকে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে পালনের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দিয়ে দিবসটিকে এ সংক্রান্ত পরিপত্রের ‘খ’ তালিকাভুক্ত করতে সায় দিয়েছে বলেও মন্ত্রিপরিষদ সচিব জানান।