২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরপুলে ঢাবি ছাত্রসহ দুজন গুলিবিদ্ধ

ঢাকার হাতিরপুল বাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুজন আহত হয়েছেন, যাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পুলিশ জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 11:55 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

আহতরা হলেন- আশরাফুল আলম (২৭) ও আশিক মাহমুদ (২৫)।

এদের মধ্যে আশরাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আশিক সৌদি প্রবাসী বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানিয়েছেন।

আহতদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তারা দুজন হাতিরপুল বাজার এলাকা দিয়ে যাওয়ার পথে অনেককে দৌড়াদৌড়ি করতে দেখেন। তারাও দৌড় দেওয়ার পর এক পর্যায়ে গুলি লাগার বিষয়টি টের পান।

সেখানে আসলে কী ঘটনা ঘটেছিল, তা পুলিশ তদন্ত করে দেখছে বলে জানান এই কর্মকর্তা।   

দুজনই আশঙ্কামুক্ত জানিয়ে এসআই বাচ্চু মিয়া বলেন, আশরাফের ডান পায়ে এবং আশিকের বাঁ হাতের বাহুতে গুলি লেগেছে।

আশরাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বললেও তিনি কোন বিভাগের কোনো বর্ষের ছাত্র তা জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।