২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের নতুন লাইন বসছে রাজাবাজার, ইন্দিরা রোডে

নতুন লাইন চালুর জন্য রাজধানীর পূর্ব ও পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড, গ্রিন রোড এবং আশপাশের এলাকায় বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 01:27 PM

Updated : 11 Apr 2022, 11:53 PM

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জনসংযোগ শাখার ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “পুরনো লাইন বদলে নতুন লাইন চালুর জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ওইসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।”

ওই এলাকায় বাসিন্দারা দীর্ঘদিন ধরে গ্যাসের চাপ কম পাচ্ছিলেন, ফলে রান্না করতে সমস্যা হচ্ছিল।

তাদের অভিযোগের ভিত্তিতেই নতুন লাইন বসিয়ে সংযোগ বদলে দেওয়া হচ্ছে বলে ওয়াহিদুজ্জামান জানান।