প্রাইম ব্যাংক চক্ষু হাসপাতালের সঙ্গে ডিএমপি চুক্তি
প্রাইম ব্যাংক চক্ষু হাসপাতালের সঙ্গে একটি চুক্তি করেছে ঢাকা মহানগর পুলিশ, যার ফলে বাহিনীর সদস্যরা এই হাসপাতালে স্বল্প খরচে সেবা পাবেন।
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এবং প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী এর উপস্থিতিতে এই চুক্তি সই হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকবাল আনোয়ার এবং ডিএমপির উপকমিশনার মো. আশরাফুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির ফলে ডিএমপির সদস্য ও পরিবারবর্গকে স্বল্প খরচে চোখের চিকিৎসা সেবা দেবে প্রাইম ব্যাংক আই হসপিটাল।
