ফের দায়িত্ব পাওয়ায় বরিস জনসনকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
বরিস জনসন যুক্তরাজ্য এবং নর্দান আয়ারল্যান্ডের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী হিসেবে পুনঃনিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বরিস জনসনকে অভিনন্দন জানিয়ে পাঠানো বার্তায় মাহমুদ আলী বলেন, বরিস জনসনের দায়িত্ব পালনকালে আগামী বছরগুলোতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, পারস্পারিক বোঝাপড়া এবং সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী ও দৃঢ় হবে বলে তিনি বিশ্বাস করেন।
