২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. গিয়াসউদ্দীন মিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2017, 04:05 PM

Updated : 19 Aug 2022, 04:51 PM

আগের উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার ৮৪ দিন পর অধ্যাপক গিয়াসউদ্দীনকে আগামী চার বছরের জন্য উপাচার্য নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর ও রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে মেয়াদপূর্তির আগেই এই আদেশ বাতিল করতে পারবেন বলে আদেশ বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্য গিয়াসউদ্দীনকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহবুবর রহমানের মেয়াদ গত ১৯ মার্চ শেষ হয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদটি শূন্য ছিল।

অধ্যাপক মাহবুবর রহমানকে দ্বিতীয় মেয়াদে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ। অন্য অংশের শিক্ষকরা তার বিভিন্ন অনিয়ম-দুর্নীতির খতিয়ান তুলে ধরে সংবাদ সম্মেলনও করেছিলেন।