ভাটারায় যুবককে গলাকেটে হত্যা
রাজধানীর ভাটারার এক বাসা থেকে এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাহীন আলম (৩৫) এর গ্রামের বাড়ি নীলফামারী জেলায়।
শুক্রবার ভোরে ভাটারা থানার নয়ানগর এলাকার একটি চারতলা ভবনের নিচতলা থেকে শাহীনের লাশ উদ্ধার করা হয় বলে থানার ওসি নুরুল মুত্তাকিন জানান।
তিনি বলেন, “শাহীন ওই বাসায় দীর্ঘদিন ধরে বড় ভাইয়ের সঙ্গে থাকতেন। ওই এলাকায় তাদের একটি প্রসাধনী সামগ্রীর দোকান রয়েছে।
“বড় ভাই সারারাত দোকানদারি শেষে করে ভোরে বাসায় ফিরে শাহীনকে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর পাঠায়।”
শাহীনকে বা কারা হত্যা করে থাকতে পারে জানতে চাইলে ওসি বলেন, “দুই ভাই প্রাসাধনী সামগ্রীর ব্যবসা ছাড়াও বিভিন্ন লোকজনকে টাকা ধার দিত, অর্থ্যাৎ সুদের ব্যবসা করত।
“কেউ টাকা নিয়ে না দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে।”
মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
