২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির ইফতারে রাষ্ট্রপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আমন্ত্রণে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ইফতার করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 07:49 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

সোমবার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গত বছর এ ইফতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নিলেও এবার তিনি যোগ দেননি।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাষ্ট্রপতি অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও আইনমন্ত্রী আনিসুল হক তাকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি টেবিলে টেবিলে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ইফতারের আগে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।  

স্পিকার শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, জ্যেষ্ঠ আইনজীবী কামাল হোসেন, আমীর-উল-ইসলাম, বিএনপি নেতা মওদুদ আহমদ ইফতারে যোগ দেন।

এছাড়া তিন বাহিনীর প্রধান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা,  সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতারা ইফতারে অংশ নেন।